Thursday, 5 September 2019

রামুতে এমপি কমলের নামে বরাদ্দকৃত ৫হাজার চারা বিতরণ


নিজস্ব প্রতিবেদক,রামু।
কক্সবাজার উত্তর বনবিভাগের বাঘখালী রেঞ্জের অধিনে রামুতে এমপি সাইমুম সরওয়ার কমলের নামে বরাদ্দকৃত ৫ হাজার বনজ,ফলদ ও ভেষজ চারা বিতরণ করা হয়।বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার মাঠে তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ওই চারা বিতরণ করা হয়। উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি কমল বলেন,দেশকে সবুজায়ন, পিউর অক্সিজেন পেতে ও আর্থিক স্বাবলম্বী হতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।তাই বেশি বেশি গাছ লাগিয়ে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে তিনি আহবান জানান।এ সময় রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু থানা ওসি আবুল খায়ের, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: