Thursday, 5 September 2019

চৌফলদন্ডীতে মোস্তাক আহমদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুরু


আব্দুল আল মামুন, চৌফলদন্ডী প্রতিনিধি।
কক্সবাজার চৌফলদন্ডীতে খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের আনুষ্টানিক  উদ্বোধন হয়েছে।
৫ সেম্পেম্বর পড়ন্ত বিকেলে সাগরমনি উচ্চ বিদ্যালয়ের মাঠে  এর উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য মাইনুদ্দিন ফারুক, চৌফলদন্ডী আ,লীগ সভাপতি এহেছানুল হক, সাধারন সম্পাদক শাহজাহান মনির, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, শ্রমিকলীগ নেতা নেজাম উদ্দিন শাওন, নয়না পরিবার ট্রাষ্ট্রের সভাপতি হাসান মুরাদ আনাস, সেচ্ছাসেবক লীগ সভাপতি রবিউল ইসলামসহ টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ। পরে বান্দরবান বনাম কক্সবাজারের মধ্যকার খেলাটি  গোল শূন্য ড্র হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: