চট্টগ্রাম বিআরটিএ’র জরিমানা।
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ৩ ও ১০ নম্বর রুটে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়েছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মঞ্জুরুল হক বলেন, অনেক বাসই তাদের শেষ গন্তব্যস্থল পর্যন্ত যাচ্ছে না। ৩ নম্বর রুটের অনেক বাস ফতেয়াবাদ না গিয়ে অক্সিজেন থেকে ঘুরিয়ে দিচ্ছে ও ১০ নম্বর রুটের বাসগুলো কালুরঘাট না গিয়ে বহদ্দারহাট থেকে ঘুরিয়ে দিচ্ছে। এতে ওই সকল রুটের যাত্রীরা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন। অপরদিকে ৫ নম্বর রুটের পারমিট নেয়া একটি বাস বহুদিন ধরে চলাচল করছে ১০ নম্বর রুটে। রুট কমপ্লিট না করে মাঝপথ থেকে ঘুরিয়ে দেয়া, এক রুটের বাস অন্য রুটে চলা ও গণপরিবহনের পারমিট নিয়ে গার্মেন্টসের রিজার্ভ ভাড়া করার অপরাধে অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় আজ ৩ নম্বর ও ১০ নম্বর রুটের মোট নয়টি বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও বিআরটিএ’র এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নগরীর কিছু রুটের বাস তাদের রুট শেষ না করেই বাড়তি ভাড়ার লোভে মাঝপথে ঘুরিয়ে নেয়। এতে দুর্ভোগে পড়তে হয় নির্দিষ্ট গন্তব্যের যাত্রীদের। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিআরটিএ বরাবর দৃষ্টি আকর্ষণ করা হলে অভিযানে নামে কর্র্তপক্ষ।


0 coment rios: