চট্টগ্রাম মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ যাত্রী নিহত, আহত ৩
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারের উত্তর পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল প্রায় সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী পিকআপকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় আজ মঙ্গলবার সকাল প্রায় সোয়া ৬টার দিকে চট্টগ্রামমুখী পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে দু’টি গাড়িই খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কুমিল্লার দেবিদ্বারের শরীফুল ইসলাম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আহত চালক মো. হাবিব (৫০), রায়হান (১৩) ও অমিত দাশকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান জসীম উদ্দীন।


0 coment rios: