Friday, 30 August 2019

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে।



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

বিসিবি একাদশের বিপক্ষে আগামী ১-২ সেপ্টেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে আফগানিস্তান দল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি সংস্থার ফ্লাইটে শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ক্রিকেটাররা।
এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে আসা হয় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে।
রশিদ খানের নেতৃত্বে আফগান ক্রিকেটাররা বিশ্রাম শেষে হালকা অনুশীলন করবেন। ৫-৯ সেপ্টেম্বর সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অংশ নেবে আফগানরা।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা আছে জিম্বাবুয়ে দলের। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: