Friday, 30 August 2019

চট্টগ্রাম মিরসরাইয়ে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে আদিত্য দাশ কৌশিক নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের অনন্ত দাশের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আদিত্য ওই বাড়ির পলাশ দাশ ও পলি দাশের একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পুকুর পাড়ে হাঁসের সঙ্গে খেলা করছিল শিশু আদিত্য। ধারনা করা হচ্ছে হাস পুকুরে নেমে গেলে শিশুটিও পুকুরে নেমে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজি করলে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাস পরে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আজিজুল হক।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: