Monday, 12 August 2019

মাঠে পুলিশ নগরবাসীর নিরাপত্তায়


আব্দুল করিম চট্টগ্রাম।

ঈদ উপলক্ষে অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়ি যাওয়ায় নগরের অধিকাংশ এলাকা এখন ফাঁকা। এর সুযোগ নিয়ে বাসা বাড়িতে চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা। পাশাপাশি ঈদের জামাতস্থলে মুসল্লীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
ঈদুল আজহায় নগরবাসীর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সিএমপির ৪ হাজার সদস্য। সোমবার (১২ আগস্ট) ভোর থেকে ঈদ জামাত ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে ঈদ জামাতে আসা মুসল্লিদের জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্য কিছু আনতে দেয়া হয়নি।
নগরবাসীর নিরাপত্তায় মাঠে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, দামপাড়া পুলিশ লাইন মাঠে সকাল সোয়া ৮টায় পুলিশ কমিশনারসহ অন্যান্যরা প্রথম ঈদ জামাতে অংশ নিয়েছেন। যারা দায়িত্বে ছিলেন তাদের জন্য সকাল সাড়ে ১০টায় ২য় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে আমরা ঈদের নামাজ আদায় করেছি।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, ঈদুল আজহা ঘিরে চট্টগ্রামে কোনো নিরাপত্তা হুমকি নেই। এরপরেও মাঠে সতর্ক অবস্থানে আছেন নগর পুলিশের সদস্যরা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: