Monday, 12 August 2019

মেয়র নাছির ঈদের দিনে মুক্তিযোদ্ধা মুসার দায়িত্ব নিলেন


আব্দুল করিম চট্টগ্রাম।

মুক্তিযোদ্ধা আহাম্মদ মুসা কানের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। কানে তেমন শুনতেই পান না।
ঈদের দিন দুপুরে এ সমস্যার কথা মেয়রকে জানাতে তার বাসভবনে ছুটে যান মুসা। মেয়র তার সমস্যার কথা শুনে চিকিৎসার ভার বহন করার আশ্বাস দেন। তাতেই খুশি প্রবীণ এ মুক্তিযোদ্ধা।
এভাবেই নিজের আন্দরকিল্লার বাসভবনে ঈদুল আজহা কাটছে নগরপিতা আলহাজ্ব  আ জ ম নাছির উদ্দিনের। আর ঈদের দিনে প্রিয় নেতা ও মেয়রের সাক্ষাৎ পেয়ে সবাই খুশি।
সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এরপর জামাতে দলীয় নেতা-কর্মী, বিরোধীদলীয় নেতা ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে বাবার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত করে আন্দরকিল্লার বাসভবনে চলে যান তিনি। সেখানে অপেক্ষারত দর্শনার্থী, দলীয় নেতা-কর্মী ও ভিআইপিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নগরপিতা।
দুপুর আড়াইটার দিকে মেয়রের সঙ্গে দেখা করতে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান। এসময় মেয়র তাকে স্বাগত জানিয়ে একান্তে কিছুক্ষণ কথা বলেন এবং পরে আপ্যায়ন করেন। পুলিশ কমিশনারের সঙ্গে আরো ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার শ্যামল কান্তি নাথ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এদিকে মেয়রের বাসভবনে আসা সব অতিথিকে বাকরখানি, গরু ও খাসির মাংস দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। আগত অতিথিরা কেউ যেন না খেয়ে যান সেদিকে খেয়াল রাখছেন স্বয়ং নগরপিতা।
মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন  বলেন, যেহেতু ঈদের দিন তাই সবার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। অতিথিদের জন্যও আপ্যায়নের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, সুন্দর চট্টগ্রাম নগর নির্মাণে সবার সহযোগিতা লাগবে। সবাই যার যার অবস্থান থেকে কাজ করে গেলে অবশ্যই একটি বিশ্বমানের নগরে পরিণত হবে চট্টগ্রাম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: