“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে ছাতকে বিডি-ক্লিন এর পরিচ্ছন্নতা অভিযান | Cox Journal24
জামরুল ইসলাম রেজা,
সুনামগঞ্জ প্রতিনিধি::
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে বিডি-ক্লিন এর সদস্যরা মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করে।
শুক্রবার(২৮শে ফেব্রুয়ারি)বিকাল ৩টায় শহরের মধ্য বাজার চাঁদনী ঘাট এলাকার মহাপ্রভুর আখড়ার আশপাশে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযান পরে পরিচ্ছন্নতা ইভেন্ট এ ব্যবসায়ী ও ভুক্তভোগীদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা এবং সচেতনতামুলক বার্তা প্রচারণা করেন বিডি-ক্লিনের সদস্যরা।
একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে। বিডি-ক্লিন তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। প্রতি সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের আনাঁচে কানাঁচে। যার ফলে বিডি-ক্লিন এর “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।
সারাদেশের প্রায় ১৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন’র লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত আছেন। এরই অংশ হিসেবে ছাতকে প্রায় শতাধিক সদস্য এই পরিচ্ছন্নতা ও সচেতনতা কাজে সেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছে। বিডি-ক্লিন প্রতি সপ্তাহে শুক্রবারে ছাতকের পূর্বে নির্ধারিত এলাকায় পরিচ্ছন্নতা ইভেন্ট ও সচেতনতা বার্তা নিয়ে কাজ করে।


0 coment rios: