আব্দুল করিম, চট্টগ্রাম।
নগরীতে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত জমিয়তুল ফালাহ্ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আহমুদুল হক।
একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মুফাচ্ছির কাজী মাওলানা মো. ছালেকুর রহমান।
এছাড়াও সিটি করপোরেশন পরিচালিত মসজিদ, বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম, লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদসহ নগরের ৪১টি ওয়ার্ডের ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জমিয়তুল ফালাহ্ ময়দানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের নামাজ আদায় করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান।
ঈদের প্রধান জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।
Monday, 12 August 2019
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: