Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Sunday, 29 March 2020

দরিদ্রদের পাশে হিরো আলম

দরিদ্রদের পাশে হিরো আলম


মহামারি করোনা ভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।করোনার প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়ে সে কারণে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আর এ সময় পর্যন্ত জনগণকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এতে বিপদে পড়েছেন হতদরিদ্র মানুষ। এমন বিপদে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত অভিনেতা হিরো আলম।
নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ ছিন্নমূল মানুষের মধ্যে চাল ডাল নিত্যপণ্যসহ বিতরণ করেন। এ সময় হিরো আলম বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য। আমি খুব ক্ষুদ্র মানুষ। আমি যে হিরো আলম হয়েছি তা এমন মানুষদের জন্যই। তাই দেশের এমন দুর্যোগে তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।

Friday, 27 March 2020

উদিত নারায়ণের পুত্রবধূ হচ্ছেন নেহা, বিয়ে ভালোবাসা দিবসে!

উদিত নারায়ণের পুত্রবধূ হচ্ছেন নেহা, বিয়ে ভালোবাসা দিবসে!


বিনোদন ডেস্ক।
ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণের পুত্রবধূ হচ্ছেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে উদিতপুত্র আদিত্য নারায়ণের সঙ্গে নেহা কক্করের বিয়ে হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম জানায়, নেহার সঙ্গে ছেলে আদিত্যের প্রেম ও বিয়ের ইঙ্গিত দিয়েছেন উদিত নারায়ণ নিজেই। বর্তমানে আইডল ১১-এর অনুষ্ঠান সঞ্চালনা করছেন আদিত্য নারায়ণ এবং বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর। সম্প্রতি গানের প্রতিযোগিতার এই অনুষ্ঠানের সেটে উপস্থিত হয়ে উদিত নেহাকে পুত্রবধূ করার বিষয়টি ঘোষণা দিয়েছেন। তখন তার স্ত্রী দীপা নারায়ণ ও নেহার বাবা-মাও নাকি উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান আইডলের শোয়ে উদিত নারায়ণ জানান, এবারের ইন্ডিয়ান আইডল শোটি তার আরও একটি বিশেষ কারণে ভালো লাগছে, তা হচ্ছে শোয়ের বিচারক নেহা তার পুত্রবধূ হচ্ছেন। এখানেই শেষ নয়, নেহাকে পুত্রবধূ হিসাবে উদিত নারায়ণের স্ত্রী দীপাও নাকি মেনে নিয়েছেন।
চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডলের এই আলোচিত পর্বটি টেলিভিশনে প্রচার হবে।
এর আগে অভিনেতা হিমেশ কোহলির সঙ্গে নেহা কক্করের প্রেম ছিল। সাবেক প্রেমিকের জন্য ইন্ডিয়ান আইডলের শোতেই নেহা একবার কেঁদে ফেলছিলেন। তখন আদিত্য গান গেয়ে নেহার মন ভালো করে দেন। সে থেকেই শোনা যাচ্ছিল, নেহা-আদিত্য ডুবে ডুবে জল খাচ্ছেন।
ইসলাম ধর্মগ্রহণ করলেন কানাডার জনপ্রিয় মডেল

ইসলাম ধর্মগ্রহণ করলেন কানাডার জনপ্রিয় মডেল


বিনোদন ডেস্ক।
পাকিস্তান ভ্রমণে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করলেন কানাডার মডেল রোজি গ্যাব্রিয়েল। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধর্ম পরিবর্তনের এ ঘোষণা দেন তিনি।
মাথায় ওড়না ও সেলোয়ার-কামিজ পরে হাস্যোজ্জ্বল একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজি। সেই ছবিতে তার হাতে ‘দ্য ম্যাসেজ অব কোরআন’ নামে একটি বই ছিল।
advertisement
কেন মুসলিম হয়েছেন, এর ব্যাখ্যাও দিয়েছেন কানাডিয়ান এই মডেল। ইনস্টাগ্রামে রোজি লিখেছেন, ‘ইসলামের ছায়াতলে আসার মতো এত বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম? ২০১৯ সালটি ছিল আমার জীবনের অন্যতম কঠিনতম সময়। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি, সব কিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।‘
এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমি চার বছর আগে আমার ধর্ম বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি আমার সাবেক ধর্মের নিন্দা করতাম। তবে আমি এরইসঙ্গে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করেছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন। আমাকে সত্যের পথ দেখিয়েছেন।’
advertisement
গত এক ১০ বছরেরও বেশি সময় ধরে মুসলিম দেশগুলো ভ্রমণ করে ইসলামকেই একমাত্র শান্তির ধর্ম বলে মনে হয়েছে বলেও জানিয়েছেন রোজি গ্যাব্রিয়াল।
রোজি বলেন, ‘তবে দুর্ভাগ্যবশত ইসলামকে বিশ্বব্যাপী ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ইসলামের আসল অর্থ শান্তি, ভালবাসা এবং একত্ববাদ। এটা শুধু ধর্ম নয়, একটি জীবনবিধান।’
নিজের সম্পর্কে রোজি বলেন, ‘আমি এখন একজন “মুসলমান”। কলেমা শাহাদাতের মাধ্যমে আমি আল্লাহুর প্রতি নিজেকে উৎসর্গের করে মূলত একতা, সংযোগ এবং শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি।’
হাসপাতালে অভিনেত্রী নাসরিন

হাসপাতালে অভিনেত্রী নাসরিন

চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন মারাত্মক অসুস্থ। তিনি এখন প্রফেসর শামসাদ জাহান শান্তার চিকিত্সাধীন আছেন। দুয়েক দিনের মধ্যেই মনোয়ারা হাসপাতালে তার অপারেশন হবে বলে জানিয়েছেন ডা. শামসাদ জাহান শান্তা। দীর্ঘদিন ধরে নাসরিন পেটে টিউমার সমস্যায় ভুগছিলেন। তা এখন আয়তনে অনেক বড় হয়ে গেছে। এখনই অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা না হলে মারাত্মক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন নাসরিনের চিকিত্সক।
নাসরিন বলেন, ‘আমার সমস্যাটা এখন ভয়াবহ। ২/১ দিনের মধ্যেই অপারেশন করাতে হবে। শরীরে আবার রক্তশূন্যতা চলছে। তাই অনেক রক্তের প্রয়োজন। এরইমধ্যে কয়েক ব্যাগ রক্ত পুশ করা হয়েছে। শরীরের জন্য আরও রক্ত প্রয়োজন। আমার জন্য সবাই দোয়া করবেন, আলাহর রহমতে আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’