Monday, 6 April 2020

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মহেশখালীতে এসিল্যান্ড সুইচিং মং মারমা'র অভিযান


মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ, মহেশখালী:

আজ ০৬/০৪/২০২০ মহেশখালী উপজেলার বড় মহেশখালী, কেরুনতলী, টাইম বাজারসহ বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সহায়তায় করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সোস্যাল ডিস্টেন্স নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয় এবং বাজার মনিটরিং করা হয়। এসময় সরকারের আদেশ অমান্য করার দায়ে ২জন চায়ের দোকানদারকে দণ্ডবিধি ১৮৮ ধারায় ২০০/- করে মোট ৪০০/-, ০১ জন কফি হাউস/কুলিং কর্ণারের মালিককে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৫০০০/- একজন কাপড়ের দোকানদারকে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৩০০০/- এবং ২জন মুদি দোকানদারকে মূল্য তালিকা না টানানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৮ ধারায় ৩০০০/- ও ২০০০/- করে মোট ৫০০০/- জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১৩,৪০০/- (তের হাজার চারশত) টাকা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: