Saturday, 28 March 2020

চট্টগ্রামে গরিব মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশন ও উপজেলায় পর্যায়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম দিনই ৫০০ জনকে ১৬ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৮ মার্চ) এ কার্যক্রম শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ কেজি চাল, ১ কেজি করে চিড়া, ডাল, চিনি, লবন, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি নুডলস প্রতি পরিবারকে দেওয়া হচ্ছে। শনিবার নগরীর রেলস্টেশন, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার মোড়, অলংকার মোড়, জিইসি মোড় ও ওয়াসা মোড় এলাকায় দিনমজুর, রিক্সাচালক ও দরিদ্রের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।জানা গেছে, এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি ১৫টি উপজেলা এবং পৌরসভাগুলোর দরিদ্র, দিনমজুর পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিবে উপজেলা নির্বাহী অফিসাররা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: