Tuesday, 17 March 2020

বাংলালিংক-ইউনিলিভারের কর্মীরাও কাজ করবেন বাসা থেকে


করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গ্রামীণফোনের পর এবার বাংলালিংক ও ইউনিলিভার তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। বুধবার (১৮ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।  
দুই অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলে নির্দেশনা জারি করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের বাসা থেকে অফিস করতে বলেছে। বাংলালিংক কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ভিপিএন চালু করে দেয়া হয়েছে এবং কিছু সফটওয়ারে এক্সেস দেয়া হয়েছে। প্রয়োজনে গ্রুপভিত্তিক কর্মীদের প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করা হবে। আর বিশেষ ক্ষেত্রে অফিসে যেতে বলা হয়েছে, তবে দল বেঁধে নয়।
বাংলালিংকের  প্রায় ১১০০ কর্মীকে বাসায় বসে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে গ্রামীণফোনের কর্মীদেরও বাসা থেকে কাজ করার দির্দেশনা দেয়া হয়। প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান বলেন, করোনা সতর্কতায় সোমবার থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: