Monday, 16 March 2020

করোনায় প্রাণ গেল স্প্যানিশ ফুটবল কোচের


করোনা ভাইরাসে ২১ বছর বয়সেই প্রাণ গেল স্প্যানিশ ফুটবল কোচ ফ্রানসিস্কো গার্সিয়ার। এই প্রথম ফুটবল সংশ্লিষ্ট কেউ মারা গেলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কদিন আগেই। গিয়ে জানতে পারেন করোনার সঙ্গে দুরারোগ্য লিউকেমিয়া রোগেও আক্রান্ত তিনি। বয়স কম হওয়ার সবাই ধরে নিয়েছিলেন লড়াই করে টিকে যাবেন গার্সিয়া। কিন্তু লিউকোমিয়ায় আক্রান্ত হওয়ায় করোনার সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি গার্সিয়া।
গার্সিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটির সভাপতি পেপ বুয়েনো বলেছেন, ফ্রানসিস্কো অসাধারণ একজন ছেলে এবং অত্যন্ত প্রতিভাবান কোচ ছিলেন। আমরা এখনও স্তম্ভিত। হাসপাতাল থেকে ৭টার দিকে আমাকে ফোন করে বলা হয়, তার অবস্থা স্থিতিশীল। তবে তার এক ঘণ্টা পরেই… আমরা এখনও বিষয়টি বিশ্বাস করতে পারছি না।
বয়সটা যখন মাত্র ৭, যে বয়সে ফুটবলার হিসেবে মাঠে থাকার কথা, সে বয়সে বেছে নিয়েছেন প্রশিক্ষকের কাজ। ইচ্ছে ছিল কোচ হয়েই একদিন বিশ্ব জয় করবেন ফ্রানসিস্কো গার্সিয়া। কিন্তু করোনা ভাইরাস কেড়ে নিল তার প্রাণ। মাত্র ২১ বছর বয়সেই থেমে গেলেন এ প্রতিভাবান কোচ।
করোনা ভাইরাসের কারণে এর মধ্যেই স্থগিত হয়ে গেছে বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা। ফুটবল তো বটেই। ইউরোপের প্রায় সব লিগই বন্ধ। এতো দিন বেশ কিছু খেলোয়াড় আক্রান্ত হলেও কোন মৃত্যু সংবাদ ছিল না।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: