ছাতকে শ্রদ্ধা ভালবাসায় চীর নিদ্রায় শায়িত-মুক্তিযোদ্ধা আলা উদ্দিন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার সাড়ে ৩টায় উপেজেলার একানিধা-তেঘরী গ্রামের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পাতিবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা আলা উদ্দিন উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের একানিধা-তেঘরী গ্রামের মৃত. হাবিব উল্লাহর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায়, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুস শহিদ মুহিত, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন (ধলা মিয়া), ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল স্মুতি অনার্স কলেজ পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান, ভাইস প্রেন্সিপাল মহি উদ্দিন, সৎপুর কামিল মাদরাসার পিন্সিপাল আবু জাফর নোমান, উপজেলা আ’লীগ নেতা আওলাদ আলী রেজা, আফজল হোসেন, রফিকুল ইসলাম কিরন, ফারুক আহমদ সরকুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, রজব উদ্দিন, আব্দুল খালিক, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও ওসি মোস্তফা কামাল।
এর আগে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, ছাতক উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার নামাজে ইমামতি করেন মৌলানা সালিক আহমদ। এর আগে মরহুমের ছেলে হামজা দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


0 coment rios: