করোনা ভাইরাস প্রতিরোধে ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাবের মসজিদ পরিছন্ন অভিযান
মুহাম্মদ ইউসুফ:-
করোনা নামে ভাইরাসে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনার এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি। এ ভাইরাসের নেই সঠিক কোনো চিকিৎসা ।
প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তাই সচেতনতা সৃষ্টিতে জোর দেয়া হচ্ছে বেশি বেশি। করোনা সংক্রমন টেকাতে মসজিদ পরিষ্কার পরিচন্ন করলেন ঈদগড়ের একমাত্র মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব
রবিবার (২৯ মার্চ) সকাল থেকে ঈদগড় পানিষ্যাঘোনা ২টি জামে মসজিদ পরিষ্কার করলেন এবং মসজিদ পাশবর্তি এলাকা ও দোকান পাট সচেতনতামূলক জীবাণুনাশক স্প্রে করানো হয়।
এরপূর্বে সচেতনতা মূলক ব্যানার,পেষ্টুন ও বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করা হয়, সামনেও সামাজিক কাজে জড়িত থাকার অঙ্গিকার করা হয়।
এতে উপস্থিত ছিলেন - ক্লাবের এডমিন মুহাম্মদ ইউসুফ,সহকারি এডমিন দিদারুল ইসলাম অনিক,কার্যকারি সদস্য এম এন আবছার,সদস্য হাফিজ উল্লাহ,জসিম উদ্দীন, বোরহান উদ্দীন,নুরুল হুদা,তামিম, খোকন,তাতে কিছুটা হলেও এ র্দূসময়ের কোভিট-১৯ সংক্রামণ করোনা ভাইরাস প্রতিরোধের কিছুটা হলেও সম্ভব বলে মনে করছি।


0 coment rios: