Monday, 9 March 2020

খুলশিতে প্রকাশ্যে জুয়ার আসর


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

সারাদেশে মাদক ও জুয়া নিয়ে অভিযান চললেও বন্দরনগরী চট্টগ্রামের খুলশী থানা এলাকার চিত্র ভিন্ন। খুলশী থানাধীন ১৩নং ওয়ার্ডের আমবাগানে প্রকাশ্যে দিনরাত জুয়ার আসর বসছে। জুয়ার পাশাপাশি এখানে চলছে মাদকের বিকিকিনি। আমবাগানে রেলওয়ে কলোনীতে জাহাঙ্গীরের ঘর, আবহাওয়া অফিসের পাশে, এ কে খানের মাদ্রাসার পাহাড়ে উঠার সিঁড়ির পাশে প্রতিদিনই বসছে মদ জুয়ার আসর। এসব জুয়ার আসরে দৈনিক ২৫ থেকে ৩০ লাখ টাকা লেনদেন হয়।
কতিপয় সরকারদলীয় নেতা পরিচয়দানকারী এবং পুলিশের ছত্রছায়ায় এসব অপকর্ম চলার কারণে কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না।সচেতন এলাকাবাসীর অভিযোগ, আমবাগান এলাকায় জুয়ার আসর দেখাশুনা করে জাহাঙ্গীর ও তার সহযোগী সুমন। এসব জুয়ার আসরে অনেক নিম্ন আয়ের মানুষ নিঃস্ব হচ্ছে প্রতিদিন।জানা গেছে, বেশির ভাগ জুয়াড়ী এলাকার বাইরের। জুয়ার নিয়ন্ত্রক এবং মাদক বিক্রেতারা এতই প্রভাবশালী যে, এলাকার কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়না।এলাকাবাসীর অভিযোগ এসব অপকর্ম থেকে নিয়মিত মাসোয়ারা পায় বলেই পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, ১৩নং ওয়ার্ডে প্রতিটি পয়েন্টে মাদক বিক্রেতা ও জুয়াড় নিয়ন্ত্রণকারীদের লোকজন পাহারায় থাকে। কোন অপরিচিত লোক এই এলাকায় প্রবেশ করলে বাধার মুখে পড়েন।
এই বিষয়ে জানতে চাইলে খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী  বলেন, এসব জায়গায় মাদক বিক্রি ও জুয়ার আসর সম্পর্কে আমি জানিনা, এখন জানলাম। এখন অভিযান চালাবো। তিনি পুলিশের মাসোয়ারার বিষয়টিও অস্বীকার করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: