Monday, 23 March 2020

করোনার বিষয়ে সচেতনতার আবেদন


বরাবর,
মাননীয় চেয়ারম্যান
৩নং ইসলামবাদ ইউনিয়ন পরিষদ
কক্সবাজার সদর।

বিষয়ঃ করোনার বিষয়ে সচেতনতার আবেদন।

জনাব,
আপনি নিশ্চয় অবগত আছেন যে, বর্তমানে সারাবিশ্ব করোনা ভাইরাস নিয়ে আতংকে আছে। আমাদের দেশেও এর প্রভাব বিস্তার করেছে। বর্তমানে এই পরিস্থিতিতে আপনার অভিভাবকত্বধীন এলাকা আমাদের প্রাণপ্রিয় ইসলামবাদ ইউনিয়নের জনগণকে করোনা প্রতিরোধে সচেতন করা এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিম্নোক্ত বিষয়ে আপনার ভূমিকা প্রত্যাশা  করছি।

আপনার করনীয়ঃ
*চীনা নাগরিক গুলা সহ সমস্ত বিদেশীদের  কোয়ারান্টাইন নিশ্চিত করুন।
★ জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবী গ্রুপ গঠন। তবে সবাই যেন শিক্ষিত হয়।

★ করোনা ঝুঁকি এড়াতে অত্র ইউনিয়নে সদ্য বিদেশ থেকে আসা প্রত্যেক নাগরিককে প্রশাসনের সাহায্যে
কোয়ারাইন্টিন / হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা।

★প্রতিটি ওয়ার্ডের সদস্যকে আদেশ প্রদান করুন
    নিজ নিজ এলাকায় জনগণকে লিফলেট /গণসংযোগ    এর মাধ্যমে সচেতন করার জন্য।

★গ্রামের হোটেল,চায়ের দোকান,রাস্তার মোড়ে
 অহেতুক আড্ডা/ জড়ো হওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনে গণসংযোগ/প্রয়োজনে উপজেলা প্রশাসনের সাহায্য নেওয়া।

  ★ ইউনিয়ন পরিষদ/ ব্যক্তিগত উদ্যোগে
সর্বসাধারণের জন্য যথাসম্ভব মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও প্রাথমিক ঔষধ বিতরণ।

★ জনগণের মনে করোনা আতংক রোধে করোনা প্রতিরোধে সরকারে নেয়া বিভিন্ন পদক্ষেপ জনগণের কাছে প্রচার করা।

★ করোনার অজুহাতে হাট বাজার / দোকানে অসাধু ব্যবসায়ী দ্বারা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি রোধে স্থানীয় সচেতন জনগণকে সাথে নিয়ে বাজার মনিটরিং করা, প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের আইনের হাতে সপোর্দ করা।

★ ধর্মীয় অনুশাসন মেনে চলতে সর্বসাধারণকে উদ্বুদ্ধ করা।
অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে আশা করি আমাদের প্রানপ্রিয় ইসলামবাদ  ইউনিয়নসহ সমগ্র বাংলাদেশ মহামারী করোনার প্রকোপ থেকে অনেকাংশে নিরাপদ থাকবে।

আসুন "সচেতন হই, রোগ বালাই থেকে দূরে রই "।
       নিবেদক
ইসলামবাদ ইউনিয়নের জনসচেতনবাসী।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: