Saturday, 21 March 2020

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-ম্যাজিক গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩


নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায ১৩ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার।
তিনি জানান, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক- ম্যাজিক গাড়ি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নিলে আরো তিনজনের মৃত্যু হয়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার ম্যাজিক গাড়ির ১৩ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: