সকল এনজিও'র ঋণের কিস্তি বন্ধের জন্য অনুরোধ মহেশখালীবাসীর
মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ, মহেশখালী:
সকল এনজিও'র ঋনের কিস্তির টাকা উত্তোলন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন চকরিয়া উপজেলা প্রশাসন।
কিন্তু মহেশখালীতে এখনো চলমান। আমরা মহেশখালীবাসী ঘোষণার অপেক্ষায় আছি।
অনেক দিন মজুর ও ক্ষুদ্রঋণ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ তারা ঋণের টাকা যোগাড় করার জন্য করুনাকে পিছনে রেখে কাজে যেতে হচ্ছে। করুনা সংক্রমিত হওয়ার ভয়ের চেয়ে ঋণের টাকা যোগাড় করায় তাদের প্রধান লক্ষ্য।
অতএব মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ গরীব-দু:খী মেহনতি মানুষের দিকে তাকিয়ে সকল এনজিও'র ঋণের কিস্তির টাকা উত্তোলন বন্ধ করার ব্যবস্থা করুণ।


0 coment rios: