Saturday, 21 March 2020

খুটাখালীর পাহাড়ী ঢালুতে পানি পান করতে গিয়ে বন্যহাতির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলার খুটাখালীর দুর্গম এলাকা ঠান্ডাছড়ির পাহাড়ী ঢালুতে পানি পান করতে গিয়ে অনুমান ১২ বছর বয়সী এক বন্যহাতির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকালে ঘটনাস্থল থেকে মৃত হাতিটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ অফিসার সৈয়দ আবু জাকারিয়া।
তিনি জানান, খুটাখালী বনবিটের আওতাভুক্ত এলাকায় একটি বন্যহাতি মারা গেছে সংবাদ পেয়ে বিট কর্মকর্তা রেজাউল করিমসহ তারা ঘটনাস্থলে যান। হাতিটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট করেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী জানান, বন্যহাতিটি হয়তো পাহাড়ের ঢালুতে পানি পান করতে এসে মারা গেছে। গায়ে কোন গুলি বা আঘাতের চিহ্ন নয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: