Wednesday, 25 March 2020

মুক্তি পেলেন খালেদা জিয়া




কক্স জার্নাল টোয়েন্টিফোর ডেস্ক:
মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লক থেকে বেরিয়ে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার সাথে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের সদস্যরা।

তিনি সরাসরি গুলশান ২-এর বাসভবন ফিরোজায় গিয়ে উঠবেন।

বেগম জিয়ার মুক্তির খবরে বঙ্গবন্ধু হাসপাতালে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন স্তরের আবেগী নেতা-কর্মীরা। যদিও করোনা সতর্কতার কারণে কোনো ভিড় না করার পরামর্শ দেয়া হয়েছিল দলের তরফ থেকে।
নেতা-কর্মীরা বেগম জিয়ার গাড়ি বহরের সাথে সাথে তার বাসভবনের দিকে যাচ্ছেন।

সকাল থেকেই ফিরোজা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়। দলের মহাসচিব প্রস্তুতি দেখভাল করেন। পরিবারের সদস্যরাও সকাল থেকে বাসায় আছেন। বেগম জিয়ার জন্য তার পছন্দমতো খাবারও তৈরি করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেওয়ার সুপারিশ করে সরকার।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, মুক্তি পেয়ে তিনি ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। দেশের বাইরে যেতে পারবেন না।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি মামলায় কারাগারে যেতে হয় বেগম জিয়াকে। দীর্ঘ ২৫ মাস ১৬ দিন পর মুক্তি পেলেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: