Tuesday, 10 March 2020

"মহেশখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২০ উদযাপিত"


মোহাম্মদ নূরুচ্ছফা জাহেদ,
উপজেলা প্রতিনিধিঃ

উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মহেশখালী কর্তৃক "জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস -২০২০ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও বিগত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রমের সাংবাদিক সম্মেলন" আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশাহ এবং সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামিরুল ইসলাম।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার এসিল্যান্ড সুইচিং মারমা, উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ প্রমুখ।
উক্ত র‍্যালী ও আলোচনা সভায় বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: