Sunday, 29 March 2020

কক্সবাজার করোনা সহায়তা তহবিল উদ্যোগে জেলা পুলিশ পাশে থাকবে


ডেস্ক রিপোর্টঃ
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” এই শ্লোগানকে ধারণ করে করোনা ভাইরাসের কারণে কক্সবাজারে কর্মহীন হয়েপড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় কক্সবাজার করোনা ভাইরাস সহায়তা তহবিল খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
কক্সবাজার করোনা সহায়তা তহবিলের খাদ্র সামগ্রী উদ্বোধনকালে পুলিশ সুপার মাসুদ হোসেন বলেন, সরকারের পাশাপাশি নিম্ন আয়ের মানুষে পাশে কক্সবাজারের কিছু দায়িত্ববান মানু্ষ যেই উদ্যোগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসনীয়। কক্সবাজার করোনা সহায়তা তহবিলের উদ্যোগের জেলা পুলিশ পাশে থাকবে – মাসুদ হোসেন।
অনেকে কাথা বলে কিন্তু কাজ করেরা। এই মানুষ গুলো অক্লান্ত পরিশ্রম করে অসহায় মানু্ষের পাশে এসে দাড়িয়েছে। এই মহৎ কাজ যারা করছে ও যারা অর্থিক সহায়তা করেছে এর থেকে শিক্ষা নিয়ে সমাজের অন্যান্য মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন পদঅতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি শহীদুল হক সোহেল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ শাহজাহান কবির, কক্সবাজার করোনা সহায়তা তহবিলের সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েস, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, সাংবাদিক এইচ,এম নজরুল ইসলাম, সাংবাদিক আজিজ রাসেল, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন, মোস্তাক আহমদ প্রমুখ।
করোনা সহায়তা তহবিলের সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েস বলেন, প্রথমদিনে ১০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শহরের প্রতিটি এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি সাধ্য মতো সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।
সূত্র সিবিএন

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: