Tuesday, 10 March 2020

রামুতে পাহাড় কাটার দায়ে আটক-২


নিজস্ব প্রতিবেদকঃ  
রামুর দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় কাটার দায়ে ২ জনকে ২ আটক করে, ২ বছর সাজা দিয়ে শ্রীঘরে পাঠিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার, পাহাড় ও বালিখেকোদের জম খ্যাত প্রনয় চাকমার আদালত। ১০ মার্চ সকালে তাদেরকে দক্ষিন মিঠাছড়িতে পাহাড় কাটা অবস্থায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন রামু থানা পুলিশ। আটককৃতরা হলেন, রামু চেইন্দা কাইম্যার ঘোনার এলাকার আবদুল ওয়াদুদের পুত্র আবদুল হালিম (২৯) ও একই এলাকা বলিপাড়ার মোঃ আলমের পুত্র মোঃ শহিদ (২৮)। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা জানান, রামু এলাকায় যেখানে পাহাড় কাটা হবে সেখানে অভিযান চালানো হবে। কোন অপরাধী তার আমলে রামু এলাকায় থাকতে পারবে না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।

সূত্রঃ সিবিএন

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: