Friday, 13 March 2020

চট্টগ্রাম মিরসরাইয়ে ১৪ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ৭০ লাখ টাকার ক্ষতি


আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মহানন্দাবাদ গ্রামের মাতাইয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির আবু সুফিয়ান, আইয়ুব খাঁন, শেখ ফরিদ, আজিজুল হক, মো. দিদারুল আলম, মিজানুর রহমান, ওয়ারেত উল্লাহ, মোহাম্মদ বাচ্চু, নুরনবী, হকসাহেব, শাহজাহান, বাদশা ও মো. হাসান।ক্ষতিগ্রস্ত দিদারুল আলম বলেন, ‘হক সাহেবের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আরেক ক্ষতিগ্রস্ত শেখ ফরিদ জানান, মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় ১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিলসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।আবু সুফিয়ান নামের আরেক ক্ষতিগ্রস্ত বলেন, ‘নতুন ঘর নির্মাণের জন্য আমি ৪ লাখ টাকা রাখছিলাম। ঘরে তালা লাগিয়ে আমরা সবাই দাওয়াতে ছিলাম। টাকাসহ কিছুই রক্ষা করা যায় নি।
স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ‘চোর ডাকাতে কতটুকু সম্পদ নিতে পারে। কিন্তু আগুনে কিছুই থাকে না। আমি বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা পাঠাতে বলেছি। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করবো।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: