Friday, 14 February 2020

চট্রগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য প্রায় ২ হাজার টাকা। এ হিসাবে জব্দ করা সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর কাস্টমসের সহায়তায় সিগারেটের চালানটি আটক করে এনএসআই টিম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ ইব্রাহিমের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।জব্দ করা সিগারেটের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: