Friday, 14 February 2020

প্রতিশ্রুতি বাস্তবায়নে একজন সফল জনপ্রতিনিধি মোস্তাক আহমদ চেয়ারম্যান।



নিজস্ব প্রতিনিধি রামুঃ

প্রতিশ্রুতি বাস্তবায়নে একজন সফল ও জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে সর্বশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ।রাজনৈতিক পরিচয় থাকলেও এ ব্যাক্তিটি নিজেকে সাধারন মানুষের সেবক হিসেবেই পরিচয় দিতে বেশী স্বাচ্ছন্দ বোধ করেন।
অত্যন্ত ছোটবেলা থেকেই দিন-রাত পরিশ্রম করে এই মানুষটা সমাজ ও সমাজের মানুষের কল্যাণে নিবেদিত করেছিলেন নিজেকে। তাই সমাজের মানুষও তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন জনপ্রতিনিধি হিসেবে। তিনিও মানুষের ভালোবাসা আর সমর্থনের যোগ্য প্রতিদান দিতে ভূল করেননি, দিনরাত সমাজ সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যায়গা করে নিয়েছেন মানুষের অন্তরে।

বিগত ৪ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। শিক্ষা-দিক্ষায় পিছিয়ে পড়া কাউয়ারখোপ ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক সহযোগিতা করে আসছেন, যোগাযোগ ক্ষেত্রে রাস্তা-ঘাট মেরামত, নতুন রাস্তা ও কালভার্ট নির্মান, তথ্যপ্রযুক্তির জ্ঞানের বিকাশ সুযোগের ব্যাস্হা, মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন এছাড়া সমাজে অপরাধ, মাদক নির্মূল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মোস্তাক চেয়ারম্যান সর্বশ্রেনীর মানুষের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন।

 বিগত  নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে ৪নং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তাক আহমদ।  তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা পরিকল্পনা গ্রহন করেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন । তার নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী রামু কক্সবাজারের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয়ের সহযোগিতায়  প্রায় ৮০% কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে বাকি ২০% কাজ চলমান।
তিনি কোন সেবায় উন্নয়নে কখনো দলমত চিন্তা করেননি। এলাকার উন্নয়নের জন্য দলমতের উর্ধে উঠে সমান ভাবে কাজ করছেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, ৪নং কাউয়ারখোপ ইউনিয়নে  বিভিন্নি শ্রেণীর মানুষের বসবাস তাদের মধ্যে মুসলিম, হিন্দু,বৌদ্ধ সম্প্রদায়ও রয়েছেন। সকলের জন্য সমান ভাবে কাজ করে তিনি সর্বশ্রেনীর মানুষের মনে একজন ভাল মানুষ হিসেবে স্থান করে নিয়েছেন।

কাউয়ারখোপ ইউনিয়নের সাধারন মানুষ তাকে আবারো ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান  নির্বাচিত করতে চান । এ বিষয়ে মোস্তাক চেয়ারম্যান এর কাছ থেকে জানতে চাইলে তিনি যানান এসব কিছুর জন্য যাদের সহযোগীতা তিনি সবচেয়ে বেশী পেয়েছেন তারা উক্ত এলাকারই সকল  জনগণ এবং জনগনের উৎসাহ ও ভালোবাসা। কেননা মানুষ তাকে এলাকার সেবা করার সুযোগ দিয়েছেন। সেই সাথে এলাকাবাসীর প্রত্যাশা যে এই প্রতিশ্রুবদ্ধ, নিরহংকারী এবং সফল জনপ্রতিনিধি  মোস্তাক আহমদ আগামীতেও নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ শেষ করে মানুষের শুখে দু:খে আজীবন পাশে থাকবেন।

লেখক
ছানা উল্লাহ বাবুল
সভাপতি কাউয়ার খোপ ইউনিয়ন ছাত্রলীগ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: