চট্রগ্রাম স্টেশন এলাকায় ৩ নারী ছিনতাইকারী গ্রেফতার
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম নগরীতে তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সন্ধ্যার পর ব্লেড নিয়ে রেলস্টেশনের আশপাশে ঘোরাফেরা করে। সুযোগ বুঝে টার্গেট ব্যক্তির গলায় ব্লেড ধরে টাকা-মোবাইল ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর স্টেশন রোডে মোটেল সৈকতের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার তিনজন হল- পিংকী আক্তার (২৩), আঁখি আক্তার মালু (২২) ও শারমিন আক্তার (২২)।
ওসি মহসীন বলেন, ‘গ্রেফতার তিনজন রেলস্টেশনের আশপাশে ভাসমানভাবে থাকে। গত (বৃহস্পতিবার) রাতে মাসুম ও ফয়সাল নামে দুজন যুবকের গলায় ব্লেড ধরে ৯০০ টাকা ছিনিয়ে নেয় তারা। ওইসময় টহল পুলিশ দেখে ফয়সাল ও মাসুম চিৎকার দেন। পুলিশ গিয়ে তিনজনকে ধাওয়া করে আটক করে।মাসুম বাদি হয়ে মামলা করেছেন বলেও জানান তিনি।


0 coment rios: