সীতাকুণ্ডে হচ্ছে ১০ শয্যার সরকারি হাসপাতাল
মোঃ আল আমিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট আধুনিক একটি সরকারি হাসপাতাল।যার ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লক্ষ টাকা। নতুন এ হাসপাতালের জন্য ভূমি দান করেছেন সীতাকুণ্ডের বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাসেম।দানকৃত ভূমির পরিমাণ ৫১ শতাংশ যার বর্তমান মূল্য ৩ কোটিরও বেশি। সবুজে ঘেরা এই জমির উপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নির্মিত হচ্ছে দুইটি বহুতল ভবন। গত ডিসেম্বর মাস থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু করেছে। চলতি মাসে প্রথম তলার ছাদ দেওয়া হবে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে বানু মুনাফ মা ও শিশু সেবা কেন্দ্র নামের এই হাসপাতালটির সুফল পেতে শুরু করবে আশেপাশের কয়েকটি ইউনিয়নের জনগণ। উল্লেখ্য ২০১৭ সালের জুন মাসে অজ্ঞাত রোগে সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ার ১১ জন শিশুর মৃত্যু হয়।আক্রান্ত হন আরও শতাধিক শিশু। পরবর্তীতে অজ্ঞাত রোগটি ‘হাম’ বলে নিশ্চিত হন স্বাস্থ্য কর্মকর্তারা। ওই সময় ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের স্বাস্থ্য সেবা না নেওয়ার বিষয়টি ওঠে আসে। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা আধুনিক স্বাস্থ্য সেবা না নিয়ে ঝাঁড়...


0 coment rios: