দক্ষিণ সুনামগঞ্জের কোমলমুতি ঝড়েপড়া শিশুদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা
জামরুল ইসলাম রেজা,
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামের কোমলমুতি ঝড়েপড়া ৫ থেকে ১৪ বছর বসয়ী শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ইউনুসেফের আর্থিক সহযোগিতায়,ঢাকা আহসানিয়া মিশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখা ও লেট আস লার্ন প্রকল্পের যৌথ উদ্যোগে দিনব্যাপী নুরপুর গ্রামের মাঠে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। এতে ১৭৪০ জন শিশু শিক্ষার্থীর অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বী আব্দুল মতলিবের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও নুরপুর,উকারগাওঁ ও কালাগাও শিক্ষা কেন্দ্রের সভাপতি মইনুদ্দিন আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা ও শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা লেট আস লার্ন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম,এছাড়া ও উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী মোঃ আব্দুল মন্নান,শিমুলবাক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল অফিসার মহর মিয়া,লাল মিয়া প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নীপা সূত্রধর,পপি দাস,শুভ্র সূত্রধর,রিংকু তালুকদার ও আব্বাস উদাস ।


0 coment rios: