Saturday, 29 February 2020

বিদ্রোহীদের সঙ্গে আওয়ামী লীগ নেতারা বসবেন ৫ মার্চ


আব্দুল করিম,
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:


চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে দলীয় সমর্থন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন আওয়ামী লীগের নেতারা। আগামী ৫ মার্চ দলের প্রেসিডিয়াম সদস্য ও চসিক নির্বাচনের দলের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। এছাড়াও নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সম্ভাব্য স্থান নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম (টিআইসি) বলে জানা গেছে। তবে, নির্বাচনের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিদেশ সফর থেকে ৪ মার্চ ফিরলে স্থান চূড়ান্ত হবে।সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও চসিকের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, ‌‘চসিক নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত হয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন তাদের সঙ্গে নির্বাচনে প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ নগর কমিটির সিনিয়র নেতারা বসবেন। নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেয়ে প্রায় দেড় শতাধিক নেতা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন বর্তমান কাউন্সিলর রয়েছেন।উল্লেখ্য, চসিক নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ১ মার্চ মনোনয়ন বাচাই, ২ থেকে ৪ মার্চ আপিল এবং প্রত্যাহার করতে হবে ৮ মার্চ। প্রতীক বরাদ্ধ দেওয়া হবে ৯ মার্চ। ২৯ মার্চ ভোট গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: