Thursday, 27 February 2020

বন্দরে শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য পরিবহন বন্ধ



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

বেতন বাড়ানোর দাবিতে চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি ১৮টি ডিপোতে আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন বন্ধ করে দিয়েছেন প্রাইম মুভার ট্রেইলর শ্রমিকরা।
বুধবার বিকাল থেকে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ও  চলমান এ আন্দোলনে রপ্তানিমুখী জাহাজের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন।প্রায় পাঁচ শতাধিক প্রাইম মুভার ট্রেইলরের মাধ্যমে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপো থেকে দৈনিক সাড়ে চার হাজার কন্টেইনার বন্দরে আনা নেওয়া করা হয়। চালক-শ্রমিকদের কর্মবিরতিতে সেটি বন্ধ হয়ে গেছে।পূর্ব কোনো ঘোষণা ছাড়াই শ্রমিকরা কন্টেইনার আনা নেওয়া বন্ধ রেখেছে বলে অভিযোগ করেছে এসব ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা)।জানা যায়, চট্টগ্রামের ৮৯ শতাংশ রপ্তানিপণ্য ১৮টি ডিপো থেকে কন্টেইনারে বোঝাই করে বন্দর দিয়ে জাহাজে তুলে দেয়া হয়। আর ৩৭টি আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের পরিবর্তে ডিপোতে খালাস করা হয়। এসব ডিপো মালিকদের রয়েছে ৮০০টি প্রাইম মুভার ট্রেইলার। এসব গাড়িতেই কন্টেইনার আনা-নয়া হয়। হঠাৎ করে ঘোষিত এই কর্মবিরতির কারণে ডিপো থেকে রপ্তানি পণ্য বন্দরে নেয়া যাচ্ছে না। এখন পর্যন্ত রপ্তানি পণ্য ছাড়া কোনো জাহাজ বন্দর ছেড়ে যায়নি।বেসরকারি কন্টেইনার ডিপো মালিক সমিতি ‘বিকডা’র সচিব রুহুল আমিন সিকদার বলেন, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলার মধ্যেই হঠাৎ করেই এই কর্মবিরতি পালন করছেন তারা। এতে আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।
বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে প্রাইম মুভার ট্রেইলার মালিক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, শ্রমিকেরা দাবি নিয়ে এই কর্মসূচি পালন করছেন। এর সঙ্গে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের সম্পর্ক নেই।
এদিকে, কর্মবিরতির ব্যাপারে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুদ্দিনের ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: