Friday, 17 January 2020

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩৮২ কার্টন সিগারেট উদ্বার



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরব আমিরাতের শারজাহ থেকে আসা যাত্রীর কাছ থেকে ২৬২ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। ইজি লাইট ব্যান্ডের এসব সিগারেটের দাম প্রায় ৬ লাখ টাকা।হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ আমিনুল হক নামের ওই যাত্রী শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫২৩ এয়ারলাইন্সে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।কাস্টমস সূত্র জানায়, চট্টগ্রাম শাহআমানত বিমান বন্দরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা এ অভিযান চালায়। পরে ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ওই সিগারেট পাওয়া যায়।
এর আগে শুক্রবার দুপুরে মসকাট থেকে আসা অপর এক যাত্রীর কাছ থেকে ১২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। চালানগুলো জব্দ করে কাস্টমসের হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: