Saturday, 18 January 2020

উল্টে গিয়ে খাদে পড়লো সেন্টমার্টিনগামী বনভোজনের বাস, আহত ৩০


নিজস্ব প্রতিবেদকঃ 
রামু উপজেলায় বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। আজ (১৮ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে চাবাগান লম্বা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু উপজেলার চাবাগান লম্বা ব্রীজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটো’কে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ৩০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কয়েকজনের অবস্থা শোচনীয় হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বনভোজনে আসা কামাল নামে একজন বলেন, অটোকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পাঁচজন বাদে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য বনভোজনটি বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: