Friday, 17 January 2020

ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব শিক্ষা বৃত্তি ২০২০ সম্পন্ন



ঈদগড় প্রতিনিধি  
মানবতার স্বেচ্চাসেবী সংগঠন ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব কতৃক আয়োজিত ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় হল রুমে ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব শিক্ষা বৃত্তি ২০২০ইং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হয়েছে, পরীক্ষা পরিদর্শক হিসাবে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া দাখিল মাদ্ররাসার সহকারী শিক্ষক জনাব, নাহিদুল ইসলাম, ও ঈদগড় এ,এম,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, আল-আমিন জিসান,  ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন মুহাম্মদ ইউসুফ, দিদারুল ইসলাম অনিক, এম এইচ আই হামিদ খাঁন। পরীক্ষার তত্বাবধানে ছিলেন মোঃ সরোয়ার হোছাইন,মোঃ নজিবুল হক, আদনান সাকের, ও আবু ইউসুফ ।  সার্বক্ষনিক সহযোগিতায় ছিলেন নুরুল আবছার, জাহেদুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল হুদা, তৌহিদ, বোরহান, মীর কাশেম, সায়েদ, তোহিদ ও খোকন প্রমুখ। পরীক্ষা দুটি ক্যাটাগরিতে ১০০ নাম্বারের ২ ঘন্টা সময়তে অনুষ্ঠিত হয় (৮ম ও ১০ম শ্রেণি)।  উক্ত পরীক্ষায় ঈদগড় বদর মোকাম জে,এফ,ডি মাদ্রসা ও ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের মোট ৬৮ জন ছাত্র-ছাত্রী (৮ম শ্রেণি থেকে ৪১ জন ও ১০ ম শ্রেণি থেকে ২৭জন) অংশ গ্রহণ করেন।  খুব শীঘ্রই সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণকারীদের যতাযত মুল্যায়ন ও সম্মাননা প্রদান করা হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: