Friday, 17 January 2020

দুই জাহাজের চাপে পড়ে শ্রমিক নিহত



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম পতেঙ্গা থানার ১৫ নং ঘাটে দুই জাহাজের চাপে পড়ে মনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, এক জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের হুক লাগানোর সময় দুই জাহাজের চাপে পড়ে গুরুতর আহত হয় মনু মিয়া। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: