বিএনপি একটি বাংলাদেশ নালিশ পার্টি,বলে মন্তব্য করেন মোছলেম
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি:
বিএনপি একটি বাংলাদেশ ‘নালিশ পার্টি’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে আওয়াময় লীগের প্রার্থী মোছলেম উদ্দীন আহমেদ।
সোমবার (১৩ জানুয়ারি) বিএনপির অভিযোগ বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তিনি।মোছলেম উদ্দীন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির নানা অভিযোগ করছেন। জনগণ নৌকার পক্ষে রয়েছে। জনগণ ভোট দিচ্ছেন সুষ্ঠু ও সুন্দরভাবে।তিনি আরও বলেন, এবার ইভিএমে ভোটগ্রহণ চলছে। কিন্তু ইভিএমে কম সময়ের মধ্যে দ্রুত ভোট গ্রহণ হচ্ছে। এটা নিয়ে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না। নতুন প্রযুক্তির কারণে জীবনমানে যে উন্নয়ন ঘটেছে, এটা তার প্রভাব।


0 coment rios: