ঈদগাঁওতে পুলিশের অভিযান-দোকানপাট বন্ধ-Cox Journal,24
সাইফুল ইসলাম (মারুফ), ঈদগাঁওঃ
কক্সবাজার সদর ঈদগাঁওতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পাতিবার এ অভিযান পরিচালনা করেন।
গতকাল বুধবার দিবাগত রাত ও আজ বৃহস্পতিবার দিনব্যাপী ঈদগাঁও বাস ষ্টেশন ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য,কাঁচা বাজার ও ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। চা স্টলে ও যত্রতত্র আড্ডা না দিয়ে নিজ নিজ বাড়িতে নিরাপদে থাকার জন্য অভিযানে লোকজনকে আহবান করা হয়।


0 coment rios: