Friday, 27 March 2020

কক্সবাজারে চিকিৎসকদের পিপিই দিল মার্কি ফাউন্ডেশন


প্রেস_বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাসের সংক্রমন থেকে কক্সবাজারের চিকিৎসকদের সুরক্ষায় পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) সামগ্রী প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা মার্কি  ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টায় জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার, নার্স ও ক্লিনারদের ১০০ পিপিই এবং মাস্ক হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে ফান্ড রাইজিং করে চিকিৎসকদের জন্য পিপিই ব্যবস্থা করা হয়।

মার্কি ফাউন্ডেশনের চেয়ারপার্সন হাসনা হুরাইন চৌধুরী বলেন- করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করায় জেলার চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। যেহেতু চিকিৎসকরা করোনা ভাইরাস মোকাবেলায় প্রথম শ্রেণীর প্রতিরক্ষা হিসেবে কাজ করছেন তাই তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল বলেন, চিকিৎসকরা কোনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে এই ভাইরাস রোগীরাসহ সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই সবার আগে চিকিৎসকদের সুরক্ষা প্রয়োজন। সরকারিভাবে এখনো পিপিই সামগ্রী পর্যাপ্ত পরিমানে সরবরাহ না করায় জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা এগিয়ে এসেছি। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও চিকিৎসকদের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সুমন বড়ুয়া, জরুরী বিভাগের প্রধান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী, ইমারজেন্সি মেডিকেল অফিসার এস এম নাউশেদ রিয়াদ, মার্কি ফাউন্ডেশনের ট্রেজারার ইনজামামুল হক, নির্বাহী সদস্য বায়েজিদ মো. আরিফ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: