চট্রগ্রাম সিআরবি চত্বরে বসবে বঙ্গবন্ধুর ম্যুরাল
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী নগীরর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) গোল চত্বর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল বসানোর ঘোষণা দিয়েছেন ।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর ম্যুরালটি স্থাপনের জায়গা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ‘সিআরবিতে রেলওয়ের অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরালটি স্থাপন করা হবে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি ডিজাইন দেখেছি। বঙ্গবন্ধুর আকর্ষণীয় একটি ম্যুরাল এখানে স্থাপন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ম্যুরালটি স্থাপন করা হচ্ছে।তিনি বলেন, ‘পাশেই আন্তর্জাতিক মানের রেডিসন ব্লু হোটেল। দেশি-বিদেশি অতিথিরা সিআরবিতে ঘুরতে আসেন। তাই সিআরবিকে সিঙ্গাপুরের মতো একটি সুন্দর জায়গায় রূপান্তর করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী সবুক্তগীন, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


0 coment rios: