হালিশহরে আগুনে পুড়লো সিএনজি ও মোটরসাইকেল
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম নগরীর হালিশহর তালতলা মোড়ে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি সিএনজি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে হালিশহর তালতলা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মো. মোরশেদ জানান, হালিশহর তালতলা মোড়ে আলী আকবর হোসেনের মালিকানাধীন গ্যারেজে আগুন লাগে। এতে ১৭টি সিএনজি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।


0 coment rios: