Thursday, 30 January 2020

নগরীর আকবরশাহে অস্ত্র মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্রগ্রাম নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনী এলাকা থেকে ছিনতাইকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ার) ভোর পৌনে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সুমন (২৫)। সুমন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রামচন্দ্র গ্রামের মিজানুর রহমানের ছেলে। বর্তমানে সে বিশ্বকলোনীতে থাকে। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়।আকবরশাহ থানার অফিসার ইনচর্জা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ছিনতাইকারী বিশ্বকলোনী এলাকায় ছিনতাইকরার জন্য অবস্থান করছে। বৃহস্পতিবার ভোর পৌন ৫টায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।  তিনি আরো জানান, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে আকবরশাহ থানায় আরো একটি অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: