Thursday, 30 January 2020

খুলশী ওয়ারলেস মোড়ে প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন, মেয়র নাছির




আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

পথচারীদের রাস্তা পারাপারের সুবিধায় চট্টগ্রামে প্রথমবারের মত খুলশী ওয়ার্লেস মোড় ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন সড়কে নির্মিত হয়েছে  এস্কেলেটর ফুটওভার ব্রিজ। চট্টগ্রাম সিটি করপোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এতে ব্যয় করা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।  রাস্তা পারাপারের জন্য খুলে দেয়া হয়েছে। ফলে লাখো মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।আজ ৩০ জানুয়ারি বিকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন  ফিতা কেটে এক্সেলেটর যুক্ত ফুটওভার ব্রীজটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে মেয়র বলেন, আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে আমি নগরবাসীর হৃদয়ে স্থান করে নিতে চাই। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপরে ইট, বালি, কংকর লৌহজাত দ্রব্য, নির্মাণ সামগ্রী, অস্থায়ী দোকান ও দোকান পাটের মালামাল এবং কাঁচা বাজার বসিয়ে সর্বসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনক্রমে বরদাস্ত করা হবে না। এইসব কর্মকান্ড পরিবেশ দুষণ এবং নগরীর সৌন্দর্যহানির সামিল। যা নাগরিক স্বার্থের পরিপন্থি ও বে-আইনী। এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চসিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি মাসে এ ফুটওভারের ব্রিজের কার্যদিবস হস্তান্তর করা হয়। এ কাজ সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশনকে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এ কাজটি করছেন আটলান্টিক মেরিনও ডিসিএল (জেবি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, অতিরিক্ত প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, ঝুলন কুমার দাশ, মো নাসির উদ্দিন, মো জামাল উদ্দিন, কাওসার জুবায়ের, প্রিয়  বাবু, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কায়ছার মল্লিক,ওয়ার্ড আওয়ামীলীগ  নেতৃবৃন্দ, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, তাজউদ্দিন তাজু,বেলাল হোসেন মনা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশিদ লোকমান,নজরুল ইসলাম,  চবি ছাত্র লীগ সাবেক নেতা মাহবুব এলাহী, কেন্দ্রীয় ছাত্র লীগ সাবেক সদস্য নূর মোহাম্মদ নাজমুল, মো সজীব আনোয়ার , সাংবাদিক আব্দুল করিম, ইভানসহ ভেটেরিনারি বিশ্ব বিদ্যালয়,পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্র লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: