Tuesday, 7 January 2020

নগরীর সদরঘাট এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী নাক্কু আলম গ্রেফতার



আব্দুল করিম
চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম নগরের সদরঘাট থানাধীন সাবপাড়া নারায়ন কলোনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মো. আলম প্রকাশ নাউক্কা আলম (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতার মো. আলম প্রকাশ নাউক্কা আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শরৎ নগর এলাকার আজগর আলীর ছেলে।নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, সদরঘাট থানার সাবপাড়া নারায়ন কলোনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মো. আলম প্রকাশ নাউক্কা আলম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।মো. আলম প্রকাশ নাউক্কা আলম সদরঘাট এলাকার সন্ত্রাসী ও হারুন হত্যা মামলার আসামি আলমগীরের অনুসারী বলে জানা গেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: