আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
সবজি ক্ষেতে দেওয়ার জন্য ২শ’ টাকা দিয়ে এক প্যাকেট ভিটামিন ওষুধ ক্রয় করে কৃষক আলাউদ্দিন। পরে ক্রয় করা ওষুধের প্যাকেট খুলে দেখেন প্যাকেটের মধ্যে কোনো ভিটামিন ওষুধ নেই। তবে প্যাকেটে রয়েছে চুলার মাটি।ঘটনাটি রাউজান ফকিরহাট বাজারের। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগকে অভিযোগ দেন ওই কৃষক।অভিযোগ পেয়ে ফকিরহাট বাজারে আবুল কাসেমের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে ভেজাল কীটনাশক ও ভেজাল ওষুধ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরিমানা আদায় করেন।এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আতিকুর রাহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেন।কৃষি কর্মকর্তা বলেন, রাউজান ফকিরহাট বাজারের আবুল কাসেমের দোকান থেকে শাহানগর এলাকার কৃষক আলাউদ্দিন তার সবজি ক্ষেতে দেওয়ার জন্য ২শ’ টাকা দিয়ে এক প্যাকেট ভিটামিন ওষুধ ক্রয় করে। কৃষক আলাউদ্দিনের ক্রয় করা ওষুধের প্যাকেট খুলে দেখেন কোনো ভিটামিন ওষুধ নেই, রয়েছে চুলার মাটি।পরে জব্দ করা ভেজাল কীটনাশক ও ওষুধ ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়। এছাড়া আবুল কাসেম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে কীটনাশক ও সার বিক্রয় করে আসছে বলে জানায় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
Tuesday, 7 January 2020
Author: coxjournal
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: