চট্টগ্রাম খাগড়াছড়িতে ৩ একর গাঁজার ক্ষেত ধ্বংস, আটক ২
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্রগ্রাম খাগড়াছড়ির মহালছড়ির দুর্গম কলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।
রোববার (২২ ডিসেম্বর) সকালে মহালছড়ির বিজি তলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।এসময় গাঁজা চাষ করার অপরাধে অমল বিকাশ চাকমা ও টুলু চাকমা নামে দুই সহোদরকে আটক করা হয়।
সূত্র জানায়,‘দুর্গম পাহাড়ি এলাকায় লোকচুক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গ্রামবাসীদের দিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করিয়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কলাবুনিয়া এলাকায় এ সেনা অভিযানে প্রায় ১৫০০ গাঁজা গাছ পুড়িয়ে দেয়।এব্যাপারে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহাঙ্গীর বলেন, আটক দুই গাঁজা চাষীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


0 coment rios: