Sunday, 22 December 2019

চট্টগ্রাম কাপ্তায়ে স্বপ্নচূড়া’র ব্যতিক্রমী উদ্যোগ পরিচ্ছন্নতা অভিযান



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

 
নগরীর কাপ্তাই উপজেলা পরিষদের আশপাশের এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কাপ্তাই ‘স্বপ্নচুড়া ফাউন্ডেশন।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
রোববার (২২ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সম্প্রতি কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করা স্বপ্নচূড়া ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন জায়গায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে দিয়ে সর্বমহলে সুনাম কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে সংগঠনটির এমন কাজের প্রশংসা করেছে অনেকে।
সংগঠনের আহ্বায়ক সোহেল আরাফাতের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সানজিনা আফরোজ নওরিন, ইসমাতুল নূর রাহিলা, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সঞ্জয়, হৃদয়, মোস্তফা, সোহেল, রহিম, ইমন ও আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: