Friday, 27 December 2019

চট্টগ্রাম টাইগারপাস এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ওয়াসার প্রকৌশলী নিহত



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত  প্রকৌশলী এমদাদুল হাসান শোভন (২৮) । চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপটী এলাকার মো. আবুল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরের খুলশী এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত এমদাদুলের মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।
রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এমদাদুল হাসান শোভন সড়কে পড়ে যান জানিয়ে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাশেম বলেন, পরে পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: